চুয়েটে ‘আয়কর বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত
‘কর দেব গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩) আয়কর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংষগ্রহণে বিকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ কর কমিশনার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির জিসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম।







